পে-স্কেল বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের সমাবেশ

আপডেট : ২২ মার্চ ২০১৬, ১৬:২০
বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ৮ম পে-স্কেলে অন্তর্ভুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) রংপুর জেলা কমিটি। 
 
মঙ্গলবার দুপুরে রংপুর প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি পালন করেন তারা। 
মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি অফিসের সামনে কাচারি বাজার মোড়ে সমাবেশে মিলিত হন। 
 
সমাবেশে সভাপতিত্ব করেন বাকবিশিসের রংপুর জেলা সভাপতি অধ্যক্ষ মো. আব্দুল ওয়াহেদ মিঞা। 
 
সভায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন- বিটিএ সভাপতি মাসুম হাসান। বক্তব্য রাখেন বাকবিশিসের সাধারণ সম্পাদক অধ্যাপক রওশানুল কাওছার,সহ-সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম পেয়ারা, সহ-সভাপতি অধ্যক্ষ রেজাউল ইসলাম,অধ্যাপক ময়েন উদ্দিন শাহ, অধ্যাপক আব্দুল বাশার, অধ্যাপক এম এ মাবুদ, আব্দুল বাতেন, অধ্যক্ষ ধরনী কান্ত রায়, মেহেরাজুল ইসলাম, অধ্যক্ষ জাহানারা বেগম, আব্দুল খালেক, আবু দাউদ হিমেল প্রমুখ।