রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা বিভাগের পাসপোর্ট অফিসে র্যাবের ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ২৬ দালালকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে।
মঙ্গলবার দুপুরে এই অভিযান চালানো হয়।
র্যাবের নির্বাহী মেজিস্ট্রেট হেলাল উদ্দিন জানান, পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে আসা বিভিন্নজনকে কাজ করে দেয়ার কথা বলে তাদের কাছ থেকে টাকা আদায় করে দালালরা। দুপুরে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত তাদের হাতে-নাতে আটক করে সর্বচ্চ ৬ মাস করে সাজা দেয়।
