লক্ষ্মীপুরের ৬ ইউপিতে আওয়ামী লীগ প্রার্থীরাই জয়ী

আপডেট : ২২ মার্চ ২০১৬, ২১:৫৮
লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলার ৬টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীরা জয়ী  হয়েছেন।
 
কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগের ফয়সল আহমদ রতন বিজয়ী হন। তার নিকটতম বিএনপি প্রার্থী মো. মোছলেহ উদ্দিন পেয়েছেন ২৩৬ ভোট।
 
চর ফলকন ইউনিয়নে ৭০৫৪ ভোট পেয়ে বিজয়ী হন আওয়ামী লীগের হাজী হারুনুর রশিদ। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী সাহাবুদ্দিন চৌধুরী পেয়েছেন ৫৩৫ ভোট।
 
হাজির হাট ইউনিয়নে ১১২২০ ভোট পেয়ে বিজয়ী হন আওয়ামী লীগের মো. নিজাম উদ্দিন। তার নিকটতম বিএনপি প্রার্থী মো. ফরহাদ হোসেন পেয়েছেন ৬৯২ ভোট।
 
পাটারির হাট ইউনিয়নে ৫৫৭৮ ভোট পেয়ে বিজয়ী হন আওয়ামী লীগের অ্যাডভোকেট এ কে এম নুরুল আমিন রাজু। তার নিকটতম বিএনপি প্রার্থী মো. জামাল উদ্দিন পেয়েছেন ৬৯৯ ভোট।
 
রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নে ৮৮১৭ ভোট পেয়ে  বিজয়ী হন আওয়ামী লীগের মো: নুরুল আমিন। তার নিকটতম জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মহি উদ্দিন পেয়েছেন ২৪১৩ ভোট।
 
চর বাদাম ইউনিয়নে আওয়ামী লীগের সাখাওয়াত হোসেন জসিম ৭৬৩৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম বিএনপি প্রার্থী এহতেশামুল হক পেয়েছেন ১৫৭৬ ভোট।