রাজধানীর হাতিরপুরে মোতালিব প্লাজায় অগ্নিকাণ্ড হয়েছে।বুধবার সকাল সাড়ে নয়টার দিকে মাকেট খোলার পর কর্মচারীরা চার তলার ফলস সিলিংয়ের বিভিন্ন স্থান থেকে ধোঁয়া দেখতে পান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আতাউর রহমান জানিয়েছেন, চার তলার ফলস সিলিং দিয়ে ধোঁয়ার বের হচ্ছে কিন্তু কোথায় আগুনের অস্তিত্ব পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ফলস সিলিং থেকে আগুন লেগে তা নিভে যাওয়ার পর ধোঁয়ার সৃষ্টি হয়।
উল্লেখ্য, মঙ্গলবার হাতিরপুল এলাকায় মোতালিব প্লাজায় মার্কেট হলিডে ছিল।
