তালায় তেলবাহী ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ২৪ মার্চ ২০১৬, ১২:১৮
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় তেলবাহী ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন, উপজেলার কুমিরা গ্রামের হাচেন শেখের ছেলে একব্বর শেখ (৪৫) ও মনোহরপুর গ্রামের জব্বর বিশ্বাসের ছেলে রহিম বিশ্বাস (৪৫)।
 
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সাতক্ষীরার-খুলনা মহাসড়কের কুমিরা হাই স্কুলের সামনে এ হতাহতের ঘটনা ঘটে।
 
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, খুলনাগামী একটি তেলবাহী ট্রাক কুমিরা হাইস্কুলের সামনে মোটরসাইকেলটিকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।