সীতাকুণ্ডে বিএনপি প্রার্থীর মাইক ভাঙ্গচুর, আহত ১০

আপডেট : ২৪ মার্চ ২০১৬, ১৩:১৯
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ইউপি নির্বাচনের প্রচারণা চালানোর সময় আওয়ামী লীগের নৌকা সমর্থকরা হামলা চালিয়ে  বিএনপি প্রার্থীর  মাইক ও মেশিন ভাঙ্গচুরসহ ১০ জনকে আহত করেছে। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।
 
জানা গেছে, বুধবার রাত সাড়ে সাতটায় কুমিরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বিএনপি ধানের শীষের প্রার্থী মো. হেলাল উদ্দিনের পক্ষে সমর্থকরা মাইকে প্রচারণা ও মিছিল করছিল। এ সময় আওয়ামী লীগ সমর্থকরা হামলা চালিয়ে মাইক ও মেশিন ভাঙচুর করে। এ সময় বিএনপির ১০  সমর্থক আহত হন। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ইব্রাহিম, মনজুরুল আলম মনজু, কামরুল হাসান, চালক মো. আনোয়ারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। বাকি আহতরা হলেন, শওকত হোসেন, মো. ফজলুল করিম চৌধুরী, আব্দুল মালেক মানিক, মো. রুবেল, আরাফাত ও সুমন।