মণিরামপুরে ভোট কাটার প্রতিবাদে ঝাড়ু মিছিল

আপডেট : ২৪ মার্চ ২০১৬, ১৫:৫৫
 
যশোরের মণিরামপুরে ভোট কাটার অভিযোগে ঝাড়ু মিছিল করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের শ্যামকুড় গ্রামে এই ঝাড়ু মিছিল বের করা হয়।
 
স্থানীয়রা জানায়, উপজেলার শ্যামকুড় ইউনিয়নের শ্যামকুড় মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থী ফাতেমা বেগম (বক মার্কা) পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয় প্রতিদ্বন্দ্বী প্রার্থী রওশনারা খাতুন (তালগাছ) কর্মী সমর্থকরা। বিষয়টি তাত্ক্ষণিকভাবে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও কর্তব্যরত পুলিশ সদস্যদের জানালেও কোন ফল পায়নি বলে অভিযোগ করেন ফাতেমা খাতুন। এমনকি আমাদের কোন ফলাফলের শিট না দিয়েই ভোট গ্রহণে নিয়োজিত কর্মকর্তাগণ।
 
ফাতেমা বেগমের কর্মী ওহাব আলী জানান, প্রতিদ্বন্দ্বী প্রার্থী রওশনারার কর্মী সমর্থকরা পোলিং এজেন্টদের বের করে দিয়ে ভোট কেটে নিয়েছে। এরই প্রতিবাদে ফাতেমার কর্মী-সমর্থক এবং ভোটাররা এলাকায় ঝাড়ু মিছিল ও সমাবেশ করে।
 
এ ব্যাপারে রিটার্নিং অফিসারের নিকট লিখিত অভিযোগ করার প্রস্তুতি চলছে বলে ফাতেমার কর্মীরা জানান।