ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে যুবকের মৃত্যু

আপডেট : ২৪ মার্চ ২০১৬, ১৯:২০
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে গোসল করতে নেমে জাহিদ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার সোনারামপুরে এ ঘটনা ঘটে।
 
জানা গেছে, ঢাকার মিরপুর থেকে তিন বন্ধু ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সারকারখানা, বিদ্যুৎ কেন্দ্রে বেড়াতে যান।  বিকেল ৩টার দিকে নৌকা নিয়ে মেঘনা নদীতে ঘুরতে বের হয়। তারা নৌকা নিয়ে চর সোনারামপুরে পৌঁছে নদীতে গোসল করে নামে। এক পর্যায়ে চোরাবালির গর্তে পড়ে গিয়ে ডুবে গিয়ে জাহিদ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়। তার বাড়ি ঢাকার মিরপুর এলাকায়।
 
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে।