লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ২৫ মার্চ ২০১৬, ১০:২৩
 
লালমনিরহাটের বুড়িমারী মহাসড়কে ট্রলির ধাক্কায় আমেনা বেগম খুশি (২৪) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে আদিতমারী উপজেলার সারপুকুর উচ্চ বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
আমেনা বেগম লালমনিরহাট পৌরসভার উত্তর সাপটানা কোরবানটারী এলাকার মোরশেদুল কামালের স্ত্রী ও কালীগঞ্জ উপজেলার কাকিনা বানিনগর এলাকার নুরুল হকের মেয়ে। 
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিজ বাড়ি থেকে সন্তানসহ স্বামীর মোটরসাইকেলে করে বাবার বাড়ি কাকিনায় যাচ্ছিলেন আমেনা বেগম। ঘটনাস্থলে পৌঁছলে পেছন দিক থেকে আসা আলু বোঝাই একটি ট্রলি মোটরসাইকেলে ধাক্কা দেয়। এসময় কোলে থাকা সন্তানকে ছুড়ে ফেলে দিয়ে বাঁচাতে পারলেও নিজে ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান আমেনা। 
 
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।