রাজধানীতে প্রাইভেটকার চাপায় নিহত ১

আপডেট : ২৫ মার্চ ২০১৬, ১০:৩৯
 
রাজধানীর কমলাপুরে প্রাইভেটকার চাপায় নাজমুল (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন সুমন (২৮) নামের আরেকজন। বৃহস্পতিবার দিবাগত রাতে এই দুর্ঘটনা ঘটে।
 
হাসপাতাল জানায়, রাতে দুই ব্যক্তিকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। ভোররাতে মারা যান নাজমুল। তার লাশ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আর সুমন চিকিৎসাধীন আছেন।
 
এ ঘটনায় গাড়ি ও চালককে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।