নারায়ণগঞ্জে সিনহা টেক্সটাইল মিলের আগুন নিয়ন্ত্রণে

আপডেট : ২৫ মার্চ ২০১৬, ১৬:৫৫
দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে নারায়ণগঞ্জের কাঁচপুরে সিনহা টেক্সটাইল মিলের আগুন। ডেমরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা জানান, শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে তারা ওই কারখানায় আগুন লাগার খবর পান। তিনি বলেন, 'আমাদের পাঁচটি ইউনিট বেলা সোয়া ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।'
 
সোহেল রানা জানান, প্রথমে কারখানার উইভিং সেকশনে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে। তবে অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি। আগুনে কেউ আহত হয়েছেন কি না সে তথ্যও পুলিশ বা ফায়ার সার্ভিস জানাতে পারেনি। কারখানা কর্তৃপক্ষ কাউকে ভেতরে ঢুকতে না দেওয়ায় স্থানীয় সাংবাদিকরাও খুব বেশি তথ্য জানতে পারছেন না। বিডি নিউজ।