সিরাজগঞ্জ র্যাব-১২ ক্যাম্পের সদস্যরা বৃহস্পতিবার রাতে এক অভিযান চালিয়ে উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার রামারচর এলাকা থেকে ১টি বিদেশি পিস্তলসহ আব্দুল আজিজ নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। আজিজ সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার তিয়াশিয়া গ্রামের বাসিন্দা।
র্যাব-১২ ক্যাম্প কমান্ডার মোহাম্মদ ফয়সাল জানান, আজিজকে আটক করার সময় ১টি ম্যাগজিন ও ১ রাউন্ড গুলি জব্দ করা হয়। আজিজকে সলঙ্গা থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এ ব্যাপারে উল্লাপাড়া থানায় একটি মামলা হয়েছে।
