মহেশপুর পৌর জামায়াতের আমির গ্রেফতার

আপডেট : ২৫ মার্চ ২০১৬, ২১:১৩
ঝিনাইদহের মহেশপুর পৌর জামায়াতের আমির ইসমাইল হোসেন পলাশকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় মহেশপুর শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। 
 
মহেশপুর থানার ওসি আমিরুল ইসলাম পলাশ জানান, কিছুদিন আগে তিনি জামিনে মুক্তি পেয়ে বাড়িতে  আসেন। বাড়িতে ফিরে ফের জামায়াতকে সংগঠিত করছিলেন। তার বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা আছে বলে ওসি আরো জানান। গ্রেফতারের পর থানায় এনে  তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।