ডোমারে দুই শতাধিক মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

আপডেট : ২৬ মার্চ ২০১৬, ১৬:৫২
মহান স্বাধীনতা ও বিজয় দিবসে নীলফামারীর ডোমার উপজলায় দুই শতাধিক মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়েছে।
 
শনিবার দুপুরে ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা দেয় উপজেলা প্রশাসন।
 
উপজেলা নির্বাহী অফিসার মোছা. সাবিহা সুলতানার সভাপতিত্বে এ সময় মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুন্নবী, আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, সহকারী জেলা কমান্ডার সহিদার রহমান মানিক, উপজেলা সহকারী কমান্ডার ইলিয়াছ হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জব্বার, মুক্তিযোদ্ধা জিএম রাজ্জাক, খালেকুজ্জামান নুর প্রমুখ বক্তব্য রাখেন। এর পর প্রতিজন মুক্তিযোদ্ধাকে ২শ’ টাকার প্রাইজবন্ড প্রদান করা হয়।