চাঁপাইনবাবগঞ্জে হেরোইন উদ্ধার, ২ মাদক বিক্রেতা গ্রেফতার

আপডেট : ২৬ মার্চ ২০১৬, ১৭:০৩
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দুইশ’গ্রাম হেরোইনসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
 
শনিবার উপজেলার টংপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানান গোয়েন্দা পুলিশের পরিদর্শক হামিদুর রশীদ। গ্রেফতারকৃতরা হলেন, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাট সহড়াপাড়ার সিরাজুল ইসলামের ছেলে আব্দুস সামাদ (৫৫) ও আলতাফ হোসেনের ছেলে মোসলেহ উদ্দিন (৪৫)।
 
পরিদর্শক হামিদুর বলেন, গোপন খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল টংপাড়া এলাকায় অবস্থান নিয়ে বাসের জন্য অপেক্ষারত সামাদ ও  মোসলেহকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে দুটি পলিথিনের প্যাকেটে রাখা ২০০ গ্রাম হেরোইন পাওয়া যায়।
 
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।