কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও সাংস্কৃতিককর্মী সোহাগী জাহান তনু হত্যার বিচার দাবিতে শনিবার পার্বতীপুরে মানববন্ধন করা হয়েছে।
পার্বতীপুরের বীর উত্তম শহীদ মাহবুব সেনানিবাস পাবলিক অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা তনু হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে পার্বতীপুর-রংপুর আঞ্চলিক মহাসড়কের খোলাহাটি নামক স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ওই শিক্ষাপ্রতিষ্ঠানের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হাসিবুর রহমান, সৌমিক ও আলমগীর হোসেন।
