খিলগাঁও ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হয়েছে।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আবু বকর সিদ্দিক জয় (১৮)। আহতরা হলেন- রেজাউল আহসান অর্জুন (১৮) ও আল-জুবায়ের শুভ (১৭)।
বাসাবো থানার এসআই নয়ন কুমার জানান, তিন বন্ধু মোটরসাইকেলে করে ফ্লাইওভারের ওপর দিয়ে যাওয়ার সময় আইল্যান্ডে ধাক্কা খেয়ে রাস্তায় ছিটকে পড়ে। এতে তারা গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জয়কে মৃত ঘোষণা করেন। বাকিদের সেখানে চিকিৎসা দেয়া হচ্ছে।
