মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত, আহত এক

আপডেট : ২৭ মার্চ ২০১৬, ১৪:৫৫
মাগুরা সদর উপজেলার জগদলে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
 
জানা গেছে, রবিবার দুপুর ১২টার দিকে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন, জগদলের মায়রানী (৬০) ও নড়াইলের খড়েরা গ্রামের দূর্গা রানী (৫০) ।  আহত মাদরাসা ছাত্র সাদ্দাম হোসেন (১৫) জেলা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।