পানির হাড়িতে পড়ে শিশুর মৃত্যু

আপডেট : ২৭ মার্চ ২০১৬, ১৪:৩৪
 
রাজধানীর শ্যামপুরে সুমাইয়া আক্তার নামের আড়াই বছরের এক শিশুর পানির হাড়িতে পড়ে মৃত্যু হয়েছে। রবিবার দুপুর ১টার দিকে বরইতলায় এ ঘটনা ঘটে। নিহত সুমাইয়া শরীয়তপুর নরীয়া নন্দসার গ্রামের মো. সুমনের মেয়ে। 
 
শিশুটির মা জেসমিন বলেন, পাঁচ মাসের মেয়ে মরিয়মকে ঘুম পাড়িয়ে সুমাইয়াকে গোসল করাতে নিয়ে যাই। এমন সময় মরিয়মের ঘুম ভেঙে যায়। তার (মরিয়ম) কাছে যাওয়ার পরে এসে দেখি সুমাইয়া পানির হাড়ির ভেতরে পড়ে আছে। পরে প্রতিবেশির সাহায্যে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
 
ঢামেক পুলিশ ক্যাম্পের নায়েক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।