শিবগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে ৫৩বিজিবি'র সদস্যরা অভিযান চালিয়ে ২টি বিদেশি পিস্তুল, ম্যাগজিন ও গুলি উদ্ধার করেছেন। তবে এ ঘটনার সঙ্গে যুক্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি'র এক প্রেস বিঞ্জপ্তিতে আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১১টায় জানানো হয়, ৫৩ বিজিবি'র একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সাজ্জাদ সারোয়ার, পিএসসি'র নেতৃত্বে জেলার শিবগঞ্জ উপজেলার শিংনগর বিওপির মেইন সীমান্ত পিলার ১৭২-এর ৫০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে রাঘববাটি এলাকায় অভিযান চালায়। এমন সময় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি বিজিবির টহল দলের অবস্থান টের পেয়ে তার হাতে থাকা একটি ব্যাগ ফেলে অন্ধকারের দিকে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগ তল্যাশি করে ২টি ইউএসএ পিস্তল, ৩টি ম্যাগজিন এবং ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য দুই লাখ সাত হাজার ছয়শত টাকা।
এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে।
ইত্তেফাক/কেকে
