ইকবাল খন্দকার
—নকল প্রসাধনীতে নাকি বাজার ভরে গেছে?
—কোন বাজার বলেন তো? কক্সবাজার? নাকি ঠাঠারিবাজার?
—নকল আর আসল প্রসাধনীর মধ্যে পার্থক্য কী?
—আপাতত বলতে পারতাছি না। কয়দিন মাখি, তারপর জানাইতাছি।
—নকল প্রসাধনী মাখলে কী ধরনের সমস্যা হইতে পারে?
—আপনের কিছুদিন মুখোশ পইরা চলাফেরা করতে হইতে পারে।
—নকল প্রসাধনী কারা বানায়?
—ক্যান? অর্ডার করবেন নাকি?
—এইভাবে নকল প্রসাধনী বাইর হইতে থাকলে মানুষ প্রসাধনী মাখা-ই বাদ দিয়া দিব।
—বাদ দিলে তো ভালোই হয়। দৈনিক আমার বউয়ের দুই ঘণ্টা সময় বাঁইচা যাইব।
—নকল নয়, আসল প্রসাধনী চাই।
—সহমত ভাই। সরি, চাচা।
