নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় খোরশেদ আলম (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা দুর্বৃত্তরা। রবিবার দিবাগত রাতে উপজেলার চনপাড়া এলাকায় দুর্বৃত্তরা তার ওপর হামলা করে। সোমবার ভোরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খোরশেদ আলম বাড়ি রূপগঞ্জের চনপাড়ায়। তিনি পেশায় হকার ছিলেন বলে জানা গেছে।
খোরশেদকে হাসপাতালে নিয়ে আসেন তার ভাই পরিচয় দেয়া আবদুল মান্নান। তার ভাষ্য, সন্দেহভাজন মাদক ব্যবসায়ীরা খোরশেদকে হত্যা করেছে।
হাসপাতাল সূত্র জানায়, খোরশেদের লাশ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
