ময়লা জামাকাপড় কাঁচা একটা বড় ঝঞ্ঝটের কাজ। এবার শীঘ্রই এই সমস্যার হাত থেকে সমাধানের পথ মিলতে পারে। কেননা, এ ব্যাপারে এমন এক প্রযুক্তি তৈরি করা হয়েছে যাতে আলো পড়লেই জামাকাপড় নিজে থেকেই পরিষ্কার হয়ে যাবে।
অস্ট্রেলিয়ার আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের গবেষণাকর্মীরা এমন এক ন্যানো-এনহ্যান্সড কাপড় বের করছেন যা নিজে থেকেই জমা ধুলো-ময়লা সাফ করতে সক্ষম। এরজন্য শুধু কাপড়গুলো বাল্বের আলোয় রাখতে হবে। চড়া রোদেও ওই জামাকাপড় পরে বের হলে নিজে থেকেই পরিষ্কার হয়ে যাবে। আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের গবেষক রাজেশ রামনাথন বলেছেন, এই কাপড় থ্রিডি পরিকাঠামোর ভিত্তিতে তৈরি করা হয়েছে। এ কারণে তা খুব ভালোভাবে আলোকে শোষণ করে নেয়। ফলে কার্বনিক পদার্থ সহজেই বেরিয়ে যায়। এনডিটিভি।
