লিমেরিক

আপডেট : ১৬ মার্চ ২০১৯, ২০:১৫

 

  ইমতিয়াজ সুলতান ইমরান

 

নেশাখোর

নেশাখোর এক যুবক আমার প্রতিবেশী

বুঝাই তাকে নেশা করায় ক্ষতি বেশি।

হেরোইন মদ বিড়ি গাঁজা

খেয়ে সাজে পথের রাজা

আমার চেয়ে সুখ নাকি তার অতি বেশি।

 

প্রভাব

কাকা আমার টাকার কুমির মিটিংয়ে হন সভাপতি

নালিশ পেলে সালিশে যান টাকা খাওয়ার স্বভাব অতি।

নিত্য পিটান ঘরের স্ত্রীকে

ভালোবাসেন পরের স্ত্রীকে

লোকের বলে কাকার নাকি এই সমাজে প্রভাব অতি।

 

ক্যাডেট কলেজ, এয়ারপোর্ট,

সিলেট