নোয়াখালীর সেনবাগ উপজেলার জেডএ চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে (১৪) উত্যক্ত করার অপরাধে জাফর আহমেদ (২২) নামে এক বখাটেকে ১০ মাস ১০দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান ছিদ্দিক এ রায় ঘোষণা করেন।
জাফর পার্শ্ববর্তী ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলার সুজাতপুর গ্রামের মীর হোসেনের ছেলে। আদালতে রায় ঘোষনার পর পরই তাকে কারাগারে পাঠানোর জন্য সেনবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করে।
এর আগে জেডএ চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী রাস্তায় হরিনকাটা এলাকায় উক্ত ছাত্রীকে বখাটে জাফর আহমেদ ইভটিজিং করে। এসময় জাফর ওই ছাত্রীকে জোরপূর্বক তাকে বাইসাইকেলে তুলে নিতে ধস্তাধস্তি করে। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ইউএনও থানা পুলিশের সহযোগীতায় তাকে হাতেনাতে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের কাছে জাফর দোষ স্বীকার করলে এ রায় ঘোষণা করেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান ছিদ্দিক-কারাদণ্ডের কথা ইত্তেফাককে নিশ্চিত করেছেন।
