যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের ক্যাপিটল হিলের ভিজিটিং সেন্টারে সোমবার দুপুরে একজন বন্দুকধারী প্রবেশের চেষ্টার সময় পুলিশ গুলি করেছে। পুলিশ গুলি করার সময়ে এক মহিলা পথচারীও আহত হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, হামলাকারী ল্যারি ডসনের নাম পুলিশের রেকর্ডে আছে এবং গত বছর কংগ্রেসের সেশনের সময়ে বিঘ্ন ঘটিয়ে ছিল। ৬৬ বছর বয়সী এই টেনেসি বাসিন্দা গত অক্টোবরে কংগ্রেসের সেশনের সময় আল্লাহর নবী বলে চিৎকার করে উঠেছিলেন তিনি। এই ঘটনার পরে ক্যাপিটল হিল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে মারণাস্ত্র নিয়ে পুলিশের উপর আক্রমণের অভিযোগ আনা হয়েছে। হামলাকারী পুলিশের গুলিতে গুরুতর অবস্থায় হাসপাতালে আছে। এই হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই দেখছে ওয়াশিংটন পুলিশ এবং জনগণের জন্য কোনো সক্রিয় হুমকি নেই বলে জানিয়েছে তারা। বিবিসি।
