চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন

আপডেট : ২৯ মার্চ ২০১৬, ১২:৩৩
 
 
চট্টগ্রামের বাকলিয়ায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার রাত আড়াইটার দিকে শাহ আমানত সেতু সংলগ্ন হ্যাবস গার্মেন্টে আগুন লাগে বলে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ইয়াহিয়া জানান।
 
তিনি বলেন, ‘ওই এলাকার মান্নান টাওয়ারের পঞ্চম তলায় হ্যাবস গার্মেন্টের একটি কক্ষে আগুনের সূত্রপাত হয়।’ ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের আটটি গাড়ি ঘণ্টা দেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে ইয়াহিয়া জানান।
 

আগুনে মালামাল পুড়ে ওই কারখানার প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানালেও অগ্নিকাণ্ডের কারণ তাত্ক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।