তনু হত্যার প্রতিবাদে বাকৃবিতে মানববন্ধন

আপডেট : ২৯ মার্চ ২০১৬, ১৪:২৫
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর পৈশাচিক হত্যাকাণ্ডসহ সারা দেশে শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ময়মনসিংহের বৃহত্তর কুমিল্লা সমিতি।
 
মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবদুল মোমেন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সৈয়দ মো. এহসানুর রহমানের সঞ্চালনায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলার প্রায় শতাধিক শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা অংশ নেয়।
 
বক্তারা ধর্ষক ও হত্যাকারীদের শনাক্ত করে অবিলম্বে গেফতার ও দ্রুত বিচারের দাবি জানান।