সীতাকুণ্ডে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ২৯ মার্চ ২০১৬, ১৪:৪০
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মোটরসাইকেল আরোহী মঞ্জুরুল হকের (৪৮) বিস্তারিত পরিচয় জানা যায়নি।
 
মঙ্গলবার উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারি এলাকায় এ ঘটনা ঘটে।  
 
জানা গেছে, বেলা পৌনে ১২টার দিকে ওই এলাকায় ঢাকামুখী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা ওই মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মঞ্জুরুলের মৃত্যু হয়।
 
আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ পাঠান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।