মুহম্মদ আনিসুল হক
১৭ মার্চ ২০১৯ খ্রিষ্টাব্দ, রবিবার
আজ ৩ চৈত্র ১৪২৫ বঙ্গাব্দ এবং ৯ রজব ১৪৪০ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মীন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ১৮ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ১১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৮। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শনি ও নেপচুন। আপনার শুভ সংখ্যা: ৭ ও ৮। শুভ বার: শনি ও সোম। শুভ রত্ন: নীলা ও অ্যামিথিস্ট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। হূদরোগীরা শারীরিক অসুস্থতাকে অবহেলা না করে চিকিত্সকের পরামর্শ নিন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। আপনজন কারো সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। কাজকর্মে প্রত্যাশিত সাফল্য বাধাগ্রস্ত হতে পারে। সংগীতশিল্পীদের জন্য দিনটি শুভ নয়।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
আজ কাউকে কোনো ব্যাপারে প্রতিশ্রুতি দেওয়া ঠিক হবে না। পাওনা টাকা আদায় বিলম্বিত হতে পারে। মূল্যবোধ বজায় রাখুন। চক্ষুরোগ বা মাথাব্যথায় ভুগতে পারেন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
অপরের প্রতি সদাচরণ করার চেষ্টা করুন। কোনো ব্যাপারে বিবাদে জড়ানো ঠিক হবে না। কোনো বিশেষ রঙের প্রতি আকর্ষণবোধ করতে পারেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের আগে ভালোভাবে চিন্তা করে নিন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। কোনো ধরনের দুরারোগ্য রোগের লক্ষণ দেখা দিতে পারে। অবহেলা না করে যথাশীঘ্র চিকিত্সকের পরামর্শ নিন। শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। আর্থিক দিক মোটামুটি ভালো থাকতে পারে। পেশাগত যোগাযোগ অব্যাহত রাখুন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
কোনো ধরনের জনসেবামূলক কাজে অংশ নিতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে কোনো সিনিয়র সহকর্মীর পরামর্শে উপকৃত হতে পারেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
সামাজিক যোগাযোগ অব্যাহত রাখুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। পেশাগত দিক ভালো যেতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। তীর্থগমন হতে পারে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
সময়ের প্রতিকূলতা সম্পর্কে সতর্ক থাকুন। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। আপনার নামে কোনো অপবাদ রটতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
ব্যবসায়িক দিক মোটামুটি ভালো থাকতে পারে। নতুন চুক্তি করার ক্ষেত্রে ভালোভাবে চিন্তা করে নিন। দাম্পত্য ভুল বোঝাবুঝি মিটিয়ে নিন। আপনজন কেউ শত্রুতা করতে পারে। বিবাদ এড়িয়ে চলুন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। শত্রুকে দুর্বল ভাবা ঠিক হবে না। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। কোনো ব্যাপারে সীমা লঙ্ঘন করা ঠিক হবে না। শরীর ভালো নাও থাকতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
নিজের মতামত যথাযথভাবে প্রকাশ করুন। অন্যথায় সুযোগ হারাতে পারেন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহবোধ করতে পারেন।
