বঙ্গবন্ধুর জন্মদিনে নতুন গান

আপডেট : ১৬ মার্চ ২০১৯, ২০:৪৭

 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে গীতিকার খালেদুর রহমান জুয়েল ‘বঙ্গবন্ধুর জন্মদিন’ শিরোনামে একটি ভিন্ন ধরনের গান করেছেন, যা আজ বেশকিছু টিভি চ্যানেল, এফএম রেডিওসহ বঙ্গবন্ধুর জন্মদিনের বিভিন্ন অনুষ্ঠানে বাজানো হবে। এছাড়াও ভিডিও ক্লাব নামের ইউটিউব চ্যানেল থেকে গানটি যে কেউ শুনতে পারবে। গানটির সুর ও সঙ্গীত আয়োজন করেছেন অনি অর্ফিয়াস, কণ্ঠ দিয়েছেন পারভেজ সাজ্জাদ ও আয়শা মৌসুমী। মিউজিক ভিডিওর নির্দেশনা দিয়েছেন ইশতিয়াক আহমেদ। জুয়েল গানের কথার মধ্যে বঙ্গবন্ধুর জন্মদিনকে বাঙালি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উপস্থাপন করেছেন, যা গানের শুরুটা শুনলেই বোঝা যাবে। অন্তরা বা সঞ্চারিতেও সহজ কথায় বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানো হয়েছে। গানটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদযাপনের গান হিসেবে সমাদৃত ও প্রতিষ্ঠিত হবে বলে বিশ্বাস করেন জুয়েল।