মুন্সীগঞ্জে বৃহস্পতিবার সকাল ৮টায় ১৮টি ইউপির ১৬৬টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। শ্রীনগর উপজেলার ১৪টি এবং সিরাজদিখান উপজেলার ৪টি ইউনিনে চলছে এই ভোট উৎসব।
১শ’ কেন্দ্রই অধিক ঝুকিপূর্ণ ও ৫৬টি কেন্দ্র ঝুকিপূর্ণ চিহ্নিত করে ব্যাপক নিরাপত্তা বলায় তৈরি করা হয়েছে। ১৮টি ইউনিয়নে ১৬৬ জন বিজিবি, ৫১ জন র্যাব, ৯৩৬ পুলিশ সদস্য এবং ২ হাজার ৮৫০ জন আনসার দায়িত্ব পালন করবে।
এছাড়াও ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ২ দুই জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, দুই ইউএনও এবং তিন এডিসি মাঠে রয়েছে। ব্যাপক নিরাপত্তা বলয়ের কারণে এলাকায় উৎসব আমেজ বিরাজ করছে।
জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করছে লম্বা লাইনে দাঁড়িয়ে।
১৮টি ইউপিতে ৬৭৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ৬৪ জন। ইতোমধ্যেই শ্রীনগরের উপজেলার ষোলঘর এবং সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।
সহকারী পুলিশ সুপার মো. শামসুজ্জামান জানান, গত কয়েক দিনের নির্বাচন পূর্ব সহিসংসতার ঘটনায় শ্রীনগর থানায় ১২টি মামলা হয়েছে। এসব মামলায় অর্ধশতাধিক লোককে আসামি করা হয়েছে। আগেই কাঠোর অবস্থান নেয়ায় ভোট হচ্ছে শান্তিপূর্ণ।
