ইউপি নির্বাচন : উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়কসহ আটক ৩

আপডেট : ৩১ মার্চ ২০১৬, ১৫:৫৩
 
নির্বাচনে বিশৃঙ্খলতা এড়াতে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়কসহ ৩ জন আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
 
ভূঞাপুর উপজেলার ওলোয়া ইউনিয়নের ভারই কেন্দ্র দখল নেয়ার চেষ্টা করলে নির্বাহী মেজিস্ট্রেট মুস্তানজিদা পারভীনের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনী ৩ জনকে আটক করে। এ সময় কেন্দ্র উপস্থিত বহিরাগতরা পালিয়ে যায়।
 
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, এ সময় সংঘর্ষ এড়াতে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল হানিফ ভোলা, স্বতন্ত্র চেয়ারম‌্যান প্রার্থী ওয়াহেদুজ্জামান পলাশ এবং ওয়াজেদা সালাম পপিকে আটক করা হয়।
 
শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে উত্তপ্ত পরিবেশের মধ্যেই পুনঃরায় ভোট গ্রহন শুরু হয়েছে।