মোরেলগঞ্জে বজ্রপাতে ২ চাষী নিহত

আপডেট : ৩১ মার্চ ২০১৬, ১৬:১০
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা রামচন্দ্রপুর ইউনিয়নের কামলা গ্রামে  বৃহস্পতিবার দুপুরে বজ্রপাতে দুই চাষী নিহত হয়েছেন।
 
এরা হলেন- ইউনিয়নের গরঘাটা গ্রামের আজিজ ফরাজির পুত্র রফিকুল ফরাজি (৪৫) ও ছোট কুমারখালী গ্রামের জনৈক কালা মিয়া (৪২)। এ সময় দুজনেই একটি কলা ক্ষেত পরিচর্যার কাজ করছিল।