আবাহনীতে নাইজেরিয়ান স্ট্রাইকার

আপডেট : ১৬ মার্চ ২০১৯, ২১:৩৬

স্পোর্টস রিপোর্টার

প্রিমিয়ার ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীতে খেলার জন্য আরো একজন স্ট্রাইকার ঢাকায় এসেছেন। এরই মধ্যে একদিন অনুশীলনও করেছেন। মিয়ানমার ফুটবল লিগের শীর্ষ দলে খেলেছেন নাইজেরিয়ান। তাকে রাখা হবে কি হবে না তা নিশ্চিত না। তবে আবাহনী এখন এএফসি কাপের প্রস্তুতি নিচ্ছে। নাইজেরিয়ান সানডে ছাড়া অন্য বিদেশি ফুটবলার এবং পর্তুগীজ কোচ মারিও লেমস ছুটিতে গিয়েছিলন। তারা সবাই পালাক্রমে ফিরছেন। এএফসি কাপ ফুটবলে গ্রুপে দক্ষিণ জোনের খেলায় আবাহনী আগামী ৩ এপ্রিল নেপালের মানাং মারসিয়াংদি ক্লাবের বিপক্ষে লড়াই করবে। কাঠমান্ডুতে হবে খেলা। এএফসি কাপের গ্রুপ পর্বে বাছাইয়ে আবাহনীর প্রতিপক্ষ ভারতের দুটি ক্লাব মিনারভা পাঞ্জাব এবং চেন্নাইং এফসি ও নেপালের মানাং মারসিয়াংড়িদ ক্লাব। হোম এন্ড অ্যাওয়ে পদ্ধতিতে খেলা হবে। ৩ এপ্রিল প্রথম ম্যাচের পর ১৭ এপ্রিল ঢাকায় মিনারভাব পঞ্জাবের বিপক্ষে খেলা। ৩০ এপ্রিল ভারতে আহমেদাবাদে, ১৫ মে, ১৯ জুন ঢাকায়। ২৬ জুন ভারতের ভুবনেশ্বরে খেলা।