কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা
কাপাসিয়ার প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান টোক রণেন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপন ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী শনিবার অনুষ্ঠিত হয়। প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, শতবর্ষ শোভাযাত্রা ও আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা এ তিন পর্বে শতবর্ষ পূর্তি উদযাপিত হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রফিকুল আলম মানিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের কন্যা সিমিন হোসেন রিমি এমপি, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান শরীফ আতিকুর রহমান, ঢাকা শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শক প্রফেসর প্রীতিশ কুমার সরকার, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আব্দুস সাত্তার শেখ প্রমুখ।
