ঝিনাইদহের কালীগঞ্জে অবস্থিত বিশ্বের অন্যতম বৃহৎ ও প্রাচীন বট বৃক্ষ সংরক্ষনের লক্ষ্যে জনসচেতনামুলক কার্যক্রম এশিয়ার বৃহত্তম বটবৃক্ষের তলে সুইতলা মল্লিকপুরে আজ বিকালে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বোটনিক্যাল সোসাইটির আয়োজনে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বোটনিক্যাল সোসাইটির সভাপতি প্রফেসর ডক্টর সৈয়দ হাদিউজ্জজামান প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যায়ের উপাচার্য প্রফেসর ডক্টর আ আ ম স আরোফিন সিদ্দিকি বিশেষ অতিথি ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যায়ের প্রো-উপাচার্য (শিক্ষা)প্রফেসর ডক্টর নাসরিন আহমাদ, বাংলাদেশ বোটনিক্যাল সোসাইটির মহাসচিব প্রফেসর ডক্টর শেখ শামীমুল আলম প্রমুখ। এ ছাড়াও ঢাকা এবঙ চট্রগ্রাম বিশ্ববিদ্যালের বিভিন্ন অধ্যাপকগন সহ এলাকার প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ,সূধীজন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বটগাছ আমাদের শক্তির অন্যতম প্রতীক এই দেশের অনেক গর্বের আন্দোলন বটতলা থেকে শুরু হয়েছে। এই কারনে পাকহানাদাররা আমাদের গর্বকে ধ্বংস করতে চেয়েছিল। তদ্রুপ এশিয়ার এই দীর্ঘদিনের পুরোনো ঐহিত্য আমাদের সংরক্ষন করতে হবে এ জন্য যার যতটুকু ক্ষমতা আছে তার সবটুকু উজাড় করে কাজ করতে হবে।
