বিজিবি সদস্যরা আজ শুক্রবার চুয়াডাঙ্গার দর্শনা হল্ট স্টেশন নামক স্থান থেকে মোট ১১ লক্ষাধিক টাকার ভারতীয় শাড়ি ও থ্রি-পিস আটক করেছে।
চুয়াডাঙ্গাস্থা ৬-বিজিবি ব্যাটালিয়ন সূত্র এক লিখিত হ্যান্ড আউটে জানায়, ব্যাটালিয়ন সদরের একটি টহল দল গোপন খবরে আজ শুক্রবার ঘটনাস্থল ওই সীমান্তবর্তী বাংলাদেশি দর্শনা হল্ট স্টেশন নামক স্থানে তল্লাশী চালায়। ব্যাটালিয়ন সদরের নায়েব সুবেদার ইসমাইল হোসেনের নেতৃত্বাধীন বিজিবি টহল দলটি তল্লাশীকালে নিম্ম বর্ণিত ভারতীয় মালামাল আটক করে।
আটক মালামালেন মধ্যে রয়েছে শাড়ি ১৫০টি, থ্রি-পিস ৩০ সেট ও থান কাপড় ৬২ দশমিক ৫ মিটার। আটক মালামালের মূল্য ১১ লক্ষ ১২ হাজার ৫শ' টাকা।
এদিকে, অপর একটি খবরে প্রকাশ, ভারত থেকে গোপনে চোরাই পথে পাচার করে আনা আটককৃত এই সকল মালামাল আন্তঃনগর ট্রেনযোগে ঢাকা পাঠানোর পূর্ব মুহূর্তে বিজিবি টহল দল আটক করতে সক্ষম হয়।
