ঝিনাইদহের কালীগঞ্জে ইঞ্জিনচালিত ভ্যানের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক করম আলি পরশ (২০) নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে কালীগঞ্জ-মল্লিকপুর সড়কের বনাকান্দর ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। তিনি কালীগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে।
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, দুপুর আড়াইটার দিকে করম আলি পরশ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে কালীগঞ্জ শহরে আসছিলেন। বনাকান্দর ব্রিজের পাশে একটি ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিন চালিত ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। পরশ ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিকালে তিনি মারা যান।
