বাজিতপুর ( কিশোরগঞ্জ) সংবাদদাতা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘মুক্তির গান’-এর পক্ষ থেকে দেশব্যাপী শিশুর কণ্ঠে বঙ্গবন্ধুর ভাষণ - ‘সেই অবিনাশী উচ্চারণ’ প্রতিযোগিতায় বাজিতপুরের মাহী সেরা ৭ এ নির্বাচিত হয়েছে। আব্দুল্লাহ আল হাসান মাহী বাজিতপুর পৌর এলাকার রাবারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
জানা গেছে, ‘মুক্তির গান’-এ শুধুমাত্র ফেসবুক ক্যাম্পেইনের মাধ্যমে শিশুর কণ্ঠে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ৬৮৫৭টি ভাষণ জমা পড়েছিল। গত ৭ই মার্চ অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৬৮৫৭ জন শিশুর মাঝ থেকে বাজিতপুরের মাহী সেরা ২০-এ নির্বাচিত হয়। সর্বশেষ গত ১২ মার্চ সেরা ২০ থেকে প্রতিযোগিতার মাধ্যমে সেরা ৭ নির্বাচিত হয়। চূড়ান্ত সেরা ৭-এর মধ্যে মাহীও নির্বাচিত। মাহীসহ সেরা ৭ জনকে আজ ১৭ মার্চ মানিক মিয়া এভিনিউতে বিশাল আয়োজনে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রদানের সুযোগ এবং সেইসাথে পুরস্কার দেয়া হবে।
ব্যাংকার বাবা মোঃ নাজমুল হাসান এবং শিক্ষিকা মা শেখ রোখসানা বেগমের মেধাবী সন্তান আব্দুল্লাহ আল হাসান মাহী।
