ট্রেনের ধাক্কায় নিহত তিন

আপডেট : ১৬ মার্চ ২০১৯, ২১:৫০

টাঙ্গাইল প্রতিনিধি

শনিবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুরে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটো চালকসহ দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। নিহতরা হলেন রেখা তালুকদার (৪০) এবং সিএনজি অটোচালক কাউছার মিয়া (৪২)।

টাঙ্গাইলের ঘারিন্দা রেল স্টেশন মাস্টার জালাল উদ্দিন জানান, টাঙ্গাইল শহর থেকে সিএনজি চালিত একটি অটো ভাড়া করে হতাহতরা রসুলপুরে বাড়ির দিকে যাচ্ছিলো। তারা রসুলপুর লেভেলক্রসিং পার হওয়ায় সময় ঢাকাগামী রংপুর এক্সপ্রেসে ট্রেন ধাক্কা দেয়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।

মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা জানান, শনিবার দুপুরে মিরপুর উপজেলার পোড়াদহে ট্রেনের ধাক্কায় এক কিশোরী নিহত হয়েছে। তার নাম আকাশী খাতুন (১৮)। পোড়াদহ রেলওয়ে জিআরপি থানার ওসি মো. সোলেমান হোসেন মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।

আকাশী খাতুন উপজেলার পোড়াদহ ইউনিয়নের কালিনাথপুর গ্রামের আমীর হোসেনের  মেয়ে।