তনু হত্যার বিচার দাবিতে প্রীতিলতা ব্রিগেডের লাঠি মিছিল

আপডেট : ০২ এপ্রিল ২০১৬, ২২:১৪
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা বিচার দাবিতে লাঠি মিছিল করেছে ছাত্র ইউনিয়নের প্রীতিলতা ব্রিগেড।
 
শনিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে প্রীতিলতা ব্রিগেডের উদ্যোগে ‘পাহাড়ে কিংবা সমতলে ধর্ষকদের বিচার চাই’দাবিতে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। এরপর শাহবাগ হয়ে রূপসী বাংলা হোটেলের মোড় ঘুরে ফের রাজু ভাস্কর্যে এসে শেষ হয় প্রতিবাদী এই লাঠি মিছিল। মিছিলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা অংশ নেন। মিছিলের আগে রাজু ভাস্কর্যের পাদদেশে এক সমাবেশে প্রীতিলতা ব্রিগেডের আহ্বায়ক লাকী আক্তার বলেন, বাংলাদেশ রাষ্ট্র নারীদের নিরাপত্তা দেয়ার বদলে ধর্ষকদের অভয়াশ্রমে পরিণত হয়েছে।
 
সমাবেশ অন্যদের মধ্যে সিপিবি ঢাকা কমিটির সাধারণ সম্পাদক সাজেদুল হক রুবেল, সিপিবি কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল ক্বাফী, যুবনেতা খান আসাদুজ্জামান মাসুম, ‘জাগরণিয়া’র সম্পাদক শুভ্রা কর ,কেন্দ্রীয় খেলাঘর আসরের সাবেক সাধারণ সম্পাদক তাহমিনা সুলতানা সাথী, লেখক তামান্না সেতু, প্রীতিলতা ব্রিগেডের সদস্য শুভ্রা গোস্বামী ও সুমাইয়া সেতু উপস্থিত ছিলেন।