রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১, আহত ৩

আপডেট : ০৪ এপ্রিল ২০১৬, ১৬:৩০
 
রাজধানীর যাত্রবাড়ী ও উত্তরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। সোমবার এই ঘটনা ঘটে।
 
উত্তরা পশ্চিম থানার ওসি জানান,  বেলা ১১টার দিকে উত্তরার  নয় নম্বর সেক্টরের তিন নম্বর রোডের ২১ নম্বর বাড়ির পাশে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরিত হলে বাড়ির একটি ফ্লোরের তিন বাসিন্দা বিদ্যুৎস্পৃষ্ট হন।  তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
 
এদিকে যাত্রাবাড়ীর কাজলার সুতিখাল পাড়ে নির্মাণাধীন বাড়িতে কাজ করার সময় দীন ইসলাম (৩৫) নামে এক শ্রমিক  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন।