নওগাঁয় জামায়াতের সেক্রেটারি গ্রেফতার

আপডেট : ০৫ এপ্রিল ২০১৬, ১৫:৩৪
 
নাশকতা মামলায় নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারি মহিউদ্দিন মন্ডলকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টার দিকে শহরের মাস্টারপাড়া মহল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়। 
 
গ্রেফতিরকৃত মহিউদ্দিন মন্ডল জেলার ধামইরহাট উপজেলার চকসোবল গ্রামের নজিম উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি নওগাঁ শহরের জনকল্যাণ পাড়ায় বসবাস করেন।
 
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম জানান, গত বছর সারা দেশে জামায়াত-বিএনপির তাণ্ডবের সময় জেলার বিভিন্ন স্থানে বিভিন্ন নাশকতা ঘটানো হয়। তার বিরুদ্ধে থানায় নাশকতার মামলা হয়। মামলার পর মহিউদ্দিন দীর্ঘদিন পলাতক ছিলেন। সকালে শহরের মাস্টারপাড়া মহল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
তিনি আরো জানান, মহিউদ্দিনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছিল।