পদ্মার তীরের মানুষের পাশে যুক্তরাষ্ট্র রোটারি

আপডেট : ১৬ মার্চ ২০১৯, ২২:০৬

যুক্তরাষ্ট্রের ট্রাম্বুল রোটারি ক্লাবের পক্ষ হতে রোটরিয়ান আনিসুজ্জামান ঢাকা কসমপোলিটন রোটারি ক্লাবের বোট অ্যাম্বুলেন্স প্রকল্পের জন্য অক্সিজেন সিলিন্ডার ও চিকিত্সা সরঞ্জাম দান করেছেন। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি তোফাজ্জল হোসেন পাটোয়ারী, রোটারিয়ান নুরুন নেসা বেগম, পিজি হাসপাতালের ডাক্তার ফারহানা হক শম্পা ও স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দ।

শরীয়তপুরের নড়িয়ার পদ্মা নদীর তীরে নওপাড়া ইউনিয়নের দরিদ্র মানুষদের চিকিত্সার জন্য কসপোলিটন রোটারি ক্লাব বোট অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করছে। শুক্রবার শরীয়তপুরে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রোগীদের মধ্যে চিকিত্সা সেবা প্রদান করা হয়।  - প্রেস বিজ্ঞপ্তি