ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

আপডেট : ০৬ এপ্রিল ২০১৬, ১৩:৪২
 
ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা সড়কের রামরাইল ব্রিজের পাশের বালুর মাঠে ডাকাতির প্রস্তুতিকালে রোড ডাকাত বিপ্লবকে গ্রেফতার করেছে থানার পুলিশ। বুধবার ভোরে তাকে গ্রেফতার করা হয়।
 
পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে যায়। পুলিশ তার কাছ থেকে একটি পাইপগান, ২ রাউন্ড গুলি ও একটি রামদা উদ্ধার করেছে। 
 
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মাইনুর রহমান জানান, ধৃতরোড ডাকাতের বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে।