বৈশাখে সাশ্রয়ী কালেকশন লা রিভে

আপডেট : ০৬ এপ্রিল ২০১৬, ১৮:২১
পহেলা বৈশাখকে সামনে রেখে নতুন কালেকশন এনেছে লা রিভ। এই কালেকশনে গ্লাস ওয়ার্ক, টাই ডাই, স্কিন প্রিন্ট, ব্লক, এমব্রয়ডারি, কর্ড ওয়ার্ক, কোলাজ ওয়ার্ক এবং হাতের কাজের মাধ্যমে তুলে আনা হয়েছে মাছ, পাখী, ফুল, শামুক, জলের ফোটা, জলতরঙ্গ। 
 
লা রিভের এবারের বৈশাখে নতুন সংযোজন শাড়ি। এছাড়া মেয়েদের সালোয়ার-কামিজ, ফতুয়া, টিউনিক। এসব পোশাকে ব্যবহৃত হয়েছে বিভিন্ন ধরণের প্যাটার্ন হেমে লাইন। এছাড়া এসব পরিধেয় পণ্যে অসমান কাট বা দুই পাশের লম্বার ভিন্নতা যোগ করে আধুনিকতার সংযোজন হয়েছে। তবে এবারে কামিজ বা টিউনিকের লম্বার দৈর্ঘ্য কিছুটা কমেছে। 
 
কাপড় হিসেবে নির্বাচন করা হয়েছে পাতলা ধরনের হ্যান্ডলুম, পাওয়ার লুম, ভিসকস ও জর্জেটকে। সুতি কাপড়কেও বাদ দেয়া হয়নি। বৈশাখের লাল সাদা রঙ তো রয়েছেই, এর সঙ্গে যুক্ত হয়ছে উজ্জ্বল নীল, সবুজ, হলুদ, কমলা ইত্যাদি। 
 
ছেলেদের জন্য রয়েছে পাঞ্জাবী, টি-শার্ট, ক্যাজুয়াল শার্ট ইত্যাদি, যেখানে হাতের কাজ, কর্ডের কাজ, কারচুপি, এমব্রয়ডারি, বিভিন্ন ধরনের প্রিন্ট, টাই ডাই-এর মাধ্যমে উজ্জীবিত তারুণ্যকে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া মা, বাবা, এবং ছেলে, মেয়ের জন্য একই ডিজাইনের পোশাক এনেছে লা রিভ।
 
ছোট সোনামণিদের জন্যও লা রিভ কিডস কর্নারে রয়েছে চমৎকার সব পোশাক। সালোয়ার-কামিজ, ফ্রক, ঘাগড়া-চোলি, স্কার্ট ও টপস সেট এবং পালাজ্জোসহ টি-শার্ট, ক্যাজুয়াল শার্ট এবং পাজামা। দুই থেকে ১২ বছর বয়সীদের জন্য আরামদায়ক এসব পোশাকে ব্যবহার করা হয়েছে বিভিন্ন রঙ আর বাহারি মোটিফ।
 
এছাড়াও লা রিভ এর বৈশাখী আয়োজনে শুন্য থেকে ১৮ মাসের বাচ্চাদের জন্যও রয়েছে  দারুণ সব পোশাক ও অনুষঙ্গ। যুক্ত হয়েছে বৈশাখের সালোয়ার-কামিজ আর ঘাগড়া-চোলি। 
 
লা রিভ-এর ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ ডিরেক্টর মন্নুজান নার্গিস বলেন, ‘পুরনো সব গ্লানি ভুলে নূতনকে বরণ করে নেয়া হচ্ছে এগিয়ে যাওয়ার নাম এবং আমরা যে উজ্জীবিত তারুণ্যকে আমাদের পোশাকের জন্য ইন্সপিরাসন হিসেবে নিয়েছি যার মাধ্যমে সবাই সবার প্রতি বন্ধুত্বসুলভ এবং ইতিবাচক আচরণ করবে এবং সবার জন্য শান্তি, সম্মান, ভালোবাসা এবং একতা বয়ে বেড়াবে’।
 
গুনগত মান আর সুলভ মূল্যের নিশ্চয়তাই লা রিভের অন্যতম লক্ষ্য। এখানে ৯৯০-১৯৯০ টাকায় টিউনিক, সালোয়ার-কামিজ ২৩৯০-৩৫৯০ এবং ১০৯০-১৯৯০ টাকায় পাঞ্জাবী পাওয়া যাবে। বাচ্চাদের পোশাক মিলবে ৪২৫-১৪৮৫ টাকায়।