কুষ্টিয়ার ভেড়ামারায় বারো মাইল এলাকায় মঙ্গলবার রাতে (২০ নভেম্বর) ইঞ্জিনচালিত ট্রলির মেকার নিসান মিস্ত্রী (২৮) ও তার ভাই নিলয় (১৪) নিহত হয়েছেন। ট্রলি মেরামত করে ঠিক আছে কি না তা দেখতে গিয়ে সড়ক দূর্ঘটনার শিকার হন। এতে বড়ভাই নিসান ঘটনাস্থলেই নিহত হন। নিলয়কে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার সময় নিলয়ও মারা যায়। নিহত নিসান ও নিলয় দুইজনই কুষ্টিয়ার ভেড়ামারা শহরের দক্ষিণ রেলগেট এলাকার মৃত মুতয়ার ওরফে মতি আলীর ছেলে।
ভেড়ামারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু
