মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ সাহিদের দুই ছেলে আজাদ রহমান টিক্কা ও মো. আসাদুজ্জামান চেয়ারম্যান পদে একই ইউনিয়নে মনোনয়ন দাখিল করেছেন।
এ ইউনিয়নে বৃহস্পতিবার চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্যান্যরা হলেন- বর্তমান চেয়ারম্যান সামছুল ইসলাম বাচ্চু (আওয়ামী লীগ মনোনীত), মাসুদ খান (বিএনপি মনোনীত), মো. ইছাক আলী মোল্যা (আওয়ামী লীগ বিদ্রোহী)। আজাদ রহমান টিক্কা আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. ইনামুল হক দুই ভাইয়ের মনোনয়নপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেন।
