রাজশাহীতে মুক্তিযুদ্ধ-মৈত্রী সাংসদ নাট্যোৎসব শুরু

আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ১৭:৪০
রাজশাহীতে প্রথমবারের মতো ভারত ও বাংলাদেশের পাঁচটি নাট্যদলের অংশগ্রহণে ‘ মুক্তিযুদ্ধ-মৈত্রী সাংসদ নাট্যোৎসব’ শুরু হয়েছে।
 
রাজশাহী নাট্য আন্দোলন মঞ্চ আয়োজিত এই নাট্যোৎসব বুধবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। নাট্য আন্দোলন মঞ্চের আহ্বায়ক কামার উল্লাহ সরকার কামার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায়, রাজশাহীর জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন ও রাজশাহী সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র মো. নিযাম-উল আযিম প্রমূখ।
 
অনুষ্ঠানে ফজলে হোসেন বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ভারতের সঙ্গে যে সম্পর্ক তৈরি হয়েছে এবং যুদ্ধে ভারত যে অবদান রেখেছে সেই সূত্রে এই উৎসবের তিনি পৃষ্ঠপোষকতা করছেন। উদ্বোধনী পর্বে প্রদীপ প্রজ্বালন করা হয়। শুরুতে দলীয় নৃত্য পরিবেশন করেন উৎপত্তি নৃত্যাশ্রমের শিল্পীরা। এরপর ভারতের কল্যাণী নাট্য চর্চাকেন্দ্রের নাটক গোড়ায় গলদ মঞ্চস্থ হয়।